আপনার তথ্য ও গোপনীয়তা

আপনার অ্যাকাউন্ট ও বায়োডাটার তথ্য সাইটের সেবা, আগ্রহ এবং আপনার অনুমোদিত কথোপকথন পরিচালনার জন্য ব্যবহার করা হয়।

সাইটের ব্যাকআপ ও Google Drive

সাইট পুনরুদ্ধার ও নিরাপত্তার জন্য সাইট পরিচালনাকারী ডাটাবেইস এবং সাইটে আপলোড করা ফাইল—যেমন বায়োডাটার ছবি ও পরিচয়পত্রের ছবি—এনক্রিপ্ট করা ব্যাকআপে রাখতে পারেন। এই ব্যাকআপ সাইট পরিচালনাকারীর Google Drive-এ রাখা হয়; সাধারণ ব্যবহারকারীর Google Drive ব্যবহার করা হয় না।

Google Drive-এ পাঠানোর আগেই ব্যাকআপের বিষয়বস্তু ও ফাইলের নাম এনক্রিপ্ট করা হয়; তবে ব্যাকআপ ফোল্ডারের নাম ও ফাইলের আকার দেখা যেতে পারে। ডিক্রিপশনের তথ্য সাইট পরিচালনাকারীর কাছে থাকে। Google Drive-এর অনুমতি শুধু এই অ্যাপের তৈরি ব্যাকআপ ফাইল ব্যবস্থাপনার জন্য—অন্য Drive ফাইল দেখার জন্য নয়। এই তথ্য বিজ্ঞাপন বা বিক্রির কাজে ব্যবহার করা হয় না।

ব্যাকআপ চালু থাকলে প্রতিদিন একটি কপি তৈরি হয়। সর্বশেষ ৭টি দৈনিক কপি এবং তার আগের সর্বোচ্চ ৪টি সাপ্তাহিক কপি রাখা হয়; পুরোনো কপি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তাই সাইট থেকে কোনো তথ্য মুছে ফেললেও সেটি সংরক্ষিত ব্যাকআপে কিছু সময় থাকতে পারে।

আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখুন

পাসওয়ার্ড, ফোনে আসা যাচাইকরণ কোড (OTP) বা ব্যক্তিগত তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না। কোনো সমস্যা হলে বিয়েবাড়ি হেল্পলাইনে যোগাযোগ করুন।

হেল্পলাইনে কল করুন: 09649412111